লালমনিরহাটের হাতীবান্ধায় এক হাজার নয়শ পিস ইয়াবা ট্যাবলেট ও তিন লাখ উনত্রিশ হাজার একশত নব্বই টাকাসহ একজন ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ আগস্ট) দিবাগত রাতে ওই উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ওই এলাকায় হাতীবান্ধা থানার ওসি শাহা আলমসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় এক হাজার নয়শ পিস ইয়াবা ট্যাবলেট ও তিন লাখ উনত্রিশ হাজার একশত নব্বই টাকাসহ আলতাব হোসেন নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।
আলতাব হোসেন ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলনাহাটি গ্রামের জলিম উদ্দিন মিয়ার পুত্র বলে জানা গেছে।
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম এরই মধ্যে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।